নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় প্রতারনার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পীরগাছায় প্রতারনার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছায় বিএনপি নেতার জুলুম, নির্যাতন ও প্রতারিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পরিবার। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পীরগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাহিমা বেগম (৪৮) ও নজরুল ইসলাম (৫৫) দম্পতি এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তারা দেশের জনগণ, সরকার, প্রশাসন, সাংবাদিকদের নিকট নিরাপত্তা ও ন্যায় বিচার প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ফাহিমা বেগম বলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আহম্মদ আলী মেম্বার আমার আত্মীয়তার সুত্রধরে গত ২৬/০৬/২০১৬ তারিখে জমি বন্ধক রাখার নিমিত্তে, তিন লাখ টাকা গ্রহণ করে এবং তার স্ত্রীর আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আমার ব্যবহৃত ২২ ক্যারেটের ১ ভরি স্বর্নের হার ও ৪ আনার একটি আংটি নিয়ে যায়। যার বর্তমান মুল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জমি দখল না দিয়ে প্রতি মৌসুমে ফসলের মুল্য অনুযায়ী টাকা দেয়ার কথা থাকলেও সেটিও দেয়নি এবং আমার ব্যবহৃত স্বর্ণও ফেরৎ দেয়নি। 

নজরুল ইসলাম বলেন, আমি মালেশিয়া  ছিলাম গত ২০২১ সালে দেশে আসলে আমাকে কুমন্ত্রণা দিয়ে সাংসারিকভাবে অশান্তি সৃষ্টি করে আহম্মদ মেম্বার। পরে ২০২৪ সালের শুরুর দিকে আমাকে কাতারে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে, তিন দফায় ৫ লাখ টাকা নেন। একাধিকবার মেডিকেল ঢাকা যাতায়াত বিভিন্ন প্রশিক্ষণসহ আমার প্রায় ৬ লক্ষাধিক টাকা খরচ হয়।  বিদেশ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হলে তিনি আমাকে ভিসা দেন। পরে ভিসা যাচাই করে দেখি, আহম্মদ মেম্বারের দেয়া সেই ভিসা জাল/ ভুয়া পরে আর আমি কাতারে যেতে পারিনি। 

পরে স্থানীয়দের নিয়ে ভুয়া ভিসা দেয়ার  কারণ জানতে চাইলে, বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন প্রতারক আহম্মদ মেম্বার। একপর্যায়ে অগ্রণী ব্যাংক নেকমামুদ হাট শাখার নীজ নামীয় ব্যাংক একাউন্ট নম্বর-০৮২০২৮৬৩ এর ১২২২-১৮২৭৫৫২ নম্বর একটি চেক প্রদান করেন। চেকটি নগদায়নের জন্য ব্যাংকে গেলে ব্যালেন্স পর্যাপ্ত নেই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করেন। পরে আমরা চলতি বছরের ১৭ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ প্রদান করলে, প্রতারক আহম্মদ মেম্বার বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে দলীয় মামলায় ফেলে দিবো। তোরা জানিস না আমি চাইলে দিনকে রাত আর রাতকে দিন বানায় ফেলতে পারি। আমার নামে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাবিনা। বিএনপির সভাপতি যতদিন থাকবো ততদিন পুলিশ আমার পশমও লড়াইতে পারবেনা। উকিল নোটিশ ও থানার অভিযোগ প্রত্যাহার করা না হইলে তোদের স্বামী স্ত্রীর লাশও খুঁজে পাওয়া যাবেনা। 

এ বিষয়ে জানতে চাইলে তামুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাম্মদ মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমি ওদেরকে মানবতা দেখিয়েছি, এখন ওদের বিরুদ্ধে মামলা করবো। 

অভিযোগের বিষয় নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া জানান, অভিযোগের তদন্ত চলছে এবিষয়ে পুলিশের যতটুকু করণীয় সেটা করা হবে।

আরও খবর