নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অভিভাবক সমাবেশ

রংপুরের পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জে.এন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী রায়ের সভাপতিত্বে এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। তিনি বলেন, আমরা এক সময় মাদকের কথাও শুনি নাই। এখন মাদকদ্রব্য সহজলভ্য হয়ে গেছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানরা কোথায় যায়, কেমন বন্ধুর সাথে মিশে-আপনাদের খেয়াল রাখতে হবে। যদি পাঁচজন ধুমপায়ী বন্ধুর সাথে আপনার সন্তান মিশে তাহলে এক সময় সেও ধুমপান করবে। ধুমপান হচ্ছে মাদকের গেটওয়ে। 

এসময় পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাচ্চাদের খেয়াল রাখবেন। বাচ্চাদের সঠিকভাবে লেখাপড়া করাবেন। বাচ্চাদের যদি ঠিকমতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে আপনারা সুনামসহ সবকিছু অর্জন করতে পারবেন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা বেগম ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান উজ্জ্বল, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাবু হাজী, সিনিয়র শিক্ষক হাফিজার রহমান। এছাড়াও বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।   

আরও খবর