নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

পীরগাছায় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

রংপুরের পীরগাছায় বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক ২০২৪ সালে বেসরকারি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তারা বাজারস্থ প্রতিষ্ঠান চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

স্কুল সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকাল অভিভাবকরা ছেলেমেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, জর্জ, ব্যারিস্টার বানাতে চান। আমার মনে হয় এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ তৈরি করা। তিনি আরও বলেন, একজন খারাপ মানুষ যদিও বিদ্ব্যান, জ্ঞানী হয় তবু তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। এসময় সব বক্তারাই ছেলেমেয়েদের মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখার জোর দাবি জানান। 

সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, বিএনপি সভাপতি আহম্মেদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, আইডিয়াল মাদ্রাসার পরিচালক নিজাম উদ্দিন জাহাঙ্গীর, আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ইস্রাফিল আলম হেলালী, প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ৪৯জন, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ৪২জনকে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। 

আরও খবর