নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছা প্রেস ক্লাবের প্রথম কার্যকরী কমিটির সভা

রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রেস ক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের (কালের কণ্ঠ) সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু (আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার (সংবাদ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন (বাংলাদেশ বুলেটিন) ও মাসুদ রানা(দ্যা কান্ট্রি টুডে)। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গঠনমূলক সাংবাদিকতা চর্চার অঙ্গীকার করার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।স ভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রমের খুঁটিনাটি বিষয় তুলে ধরতে প্রেসক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, 'সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পীরগাছা প্রেস ক্লাবকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। 'সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, 'সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি গণমাধ্যমের নীতি ও শৃঙ্খলা বজায় রাখায় প্রেসক্লাব সর্বদা সচেষ্ট থাকবে।' অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু।

আরও খবর