নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ প্লাস সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। 

‘পীরগাছা সোসাইটির’ সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও পীরগাছা সদর ইউনিয়ন সোসাইটির আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক। 

প্রধান আলোচক ছিলেন ‘পীরগাছা সোসাইটির’ উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নুরু-নবী বুলবুল। পৃষ্টপোষকতায় ছিলেন ‘পীরগাছা সোসাইটির’ উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, গণঅধিকার পরিষদের আহবায়ক জিহাদ পাটোয়ারী, ডিসকোভারি স্কুলের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার সহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।

পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভপ্রাপ্ত প্রায় দুইশত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।     

আরও খবর