নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিঠাপুকুরে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের উদ্বোধন


রংপুরের মিঠাপুকুর উপজেলায় “শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” প্রতিপাদ্য সামনে রেখে শামীম রানা নামে সংবাদকর্মীর ব্যক্তিগত উদ্যোগে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল নামে  নিম্ন  মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
২০২৩ সালের শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে।

বুধবার সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে মহীয়সী নারী বেগম রোকেয়া স্মৃতি বিজাড়িত জন্মভূমিতে একমাত্র নিম্ন  মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে পায়রাবন্দ বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় নামে স্কুল প্রতিষ্ঠা করা হয়। বালকদের জন্য কোন প্রতিষ্ঠান না থাকায় উভয় চাহিদা পূরণ করবে প্রতিষ্ঠানটি।উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবার রহমান ও বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভর্তিচ্ছুক শিক্ষার্থী,অভিভাবক,ব্যবসায়ী,শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও খবর