দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পীরগাছায় ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির সভাপতি ফাকের ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নির্বাচিত

সভাপতি ফাকের মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

রংপুরের পীরগাছায় ভোটের মাধ্যমে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। দুইশ ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিহ হয়েছেন ফাকের মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের ৯২ ভোট পেয়ে পরাজিত হন। ১৩০ ভোট পেয়ে আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক ৫৯ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। সাংগঠনিক পদে জমির উদ্দিন ৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ৮৫ ভোট পেয়ে পরাজিত হন।  

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত রহিম উদ্দিন ভরসা কলেজ হলরুমে চলে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। ভোটে প্রিসাইডিং, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়করা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরদার ও শরিফুল ইসলাম ডালেজ, সদস্য আজাদ হোসেন, সাইদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুকুল মিয়া প্রমুখ।

ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ভোটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচন করা হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারা তাদের ভোটের মাধ্যমে ত্যাগী, দক্ষ নেতা নির্বাচন করতে পারছেন। এর মাধ্যমে অনেক বছর পর ভোটের স্বাধীনতা ফিরে পেলেন ভোটাররা।

আরও খবর