দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পীরগাছায় সুপ্রীম সীড কোল্ড স্টোরের বিরুদ্ধে কৃষক হয়রানির অভিযোগ

পীরগাছায় সুপ্রীম সীড কোল্ড স্টোরের বিরুদ্ধে কৃষক হয়রানির অভিযোগ
রংপুরের পীরগাছায় সুপ্রীম সীড কোল্ড স্টোরের কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী আলুচাষিরা এ অভিযোগ করেন। বুধবার বিকেলে স্টোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আলু বীজ রোপন করতে বাধ সেজেছে সুপ্রীম সীড কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। কৃষক সকালে কোল্ড স্টোরে আসেন আর গভীর রাতে ফিরছেন খালি হাতে। কৃষকরা তাদের সংরক্ষিত আলু বীজ সময়মতো পাচ্ছেন না। ওই স্টোরে অতিরিক্ত ওজনের বস্তা রাখারও অভিযোগ শ্রমিকদের। 
অভিযোগে জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নের রংপুর-পাওটানাহাট সড়ক সংলগ্ন সুপ্রীম সীড কোল্ড স্টোরে কৃষকরা তাদের উৎপাদিত আলু বীজ সংরক্ষণ করে সময়মতো পাচ্ছেন না। তাদের স্টোরে ৬৫ কেজি ওজনের ৯৫হাজার বস্তা বীজ আলু ও ৯৫হাজার বস্তা খাওয়া আলু সংরক্ষণ আছে। স্টোরের ভিতরে অসংখ্য কৃষক তাদের আলু বীজ নিতে এসে কেউ ঘোরাফেরা করছেন কেউবা আবার শুয়ে-বসে আছেন। কখন তারা তাদের রক্ষিত বীজ পাবেন কেউই জানেন না। কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন আলু রোপন করতে বিলম্ব হবে। রোপন বিলম্বের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা দেখছেন।
বীজ নিতে আসা সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ে রশিদ কেটেও কৃষকরা বীজ পাচ্ছেন না। সিন্ডিকেট হচ্ছে বেশি। আজকে দেওয়ার কথা বলে ৩/৪দিন পার হলেও সঠিক সময়ে আলু বীজ দিচ্ছেন না। তিনি আরও জানান, স্টোরে ঠিকমতো কেউ দায়িত্ব পালন করছেন না। আর যিনি দায়িত্বে ছিলেন তিনি আ.লীগের দোসর হওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন।
শহিদুল ইসলাম নামেক আরেক কৃষক জানান, আলু বীজ দেওয়ার কথা ছিল ২০তারিখে কিন্তু ২৬ তারিখ পার হলেও এখনো আমরা বীজ পাচ্ছিনা। 
বিরাহীম গ্রামের কৃষক মোকছেদুল হক জানান, আমাকে ২৫তারিখে বীজ দেওয়ার কথা ছিল কিন্তু ২৫তারিখে এসে শুনি স্টোরে আলু নেই। এমনকি আমার কাগজপত্র খুঁজেও পাচ্ছেন না স্টোরেজ ম্যানেজার। জমি আমার রেডি কিন্তু আলু বীজ পাচ্ছিনা।
নুরুন্নবী, সাইদুল, নাসির উদ্দিনসহ প্রতিদিন অর্ধশত কৃষক আলু বীজ উত্তোলনের জন্য সুপ্রীম সীড কোল্ড স্টোরে ভীড় করছেন।  
এব্যাপারে কোল্ড স্টোরের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, আলু সংরক্ষণ ও উত্তোলন এই দুই সময়ে একটু ভীড় বেশি হয়। তবে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এ সমস্যা আর থাকবে না।    
আরও খবর