দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পীরগাছায় দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত

পীরগাছায় দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত
‘দুর্ঘটনা আর নয়, আসুন সবাই সচেতন হই, ‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এ শ্লোগানে রংপুরের পীরগাছায় দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে ও জেলা পুলিশের টিআই (প্রশাসন) নুর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, জেএন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমন্বয়ক ফারদিন এহসান মাহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনসহ স্কুল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ হাজার মানুষ। আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ববরণ করেছে। আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য।
আরও খবর