নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় বিধবাদের গরু-ছাগল দেয়ার কথা বলে দেড় লক্ষ টাকা নিয়ে উধাও এক প্রতারক

রংপুরের পীরগাছায় একটি গরু একটি ছাগল সরকারিভাবে দেওয়ার কথা বলে প্রায় ৩০ বিধবার কাছ থেকে এক লক্ষ ৬০হাজার টাকা নিয়ে উধাও প্রতারক এনামুল হক। তিনি কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। তার সহযোগী হিসেবে রয়েছে তার আপন ছোট ভাই একরামুল হক। এব্যাপারে ভূক্তভোগীর পক্ষে বুধবার পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন রোকেয়া খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার-পাঁচ মাস আগে প্রতারক এনামুল হক রোকেয়া খাতুনকে জানান একটি বাড়ী একটি খামারে সদস্য হলে সরকারিভাবে একটি গরু একটি ছাগল দেওয়া হবে। তবে এসব পেতে হলে আগে সদস্য হতে হবে। আর সদস্য হতে গেলে এককালীন সঞ্চয় জমা দিতে হবে। বিধবারা তার কথায় রাজি হয়ে ৩০জন আলাদা আলাদা পরিমাণে টাকা জমা দেন। একই সঙ্গে এনামুল ৩০ সদস্যের মধ্যে কয়েকজনকে ‘পীরগাছা উপজেলা পরিষদ এর অনুমোদিত, নিয়ামত পান্ডার দিঘী, পীরগাছা, রংপুর’ লোগো সম্বলিত একটি করে পাসবই দেন। 

ভূক্তভোগী রোকেয়া খাতুন জানান, প্রায় চার মাস আগে প্রতারক এনামুল হক আমার বাড়িতে এসে একটি পাসবই দিয়ে আমার কাছ থেকে দুই হাজার ৫০০টাকা নেন। এভাবে আমাদের গ্রাম থেকে তার ভাই একরামুলের সহায়তায় কয়েকজন পুরুষ ও বিধবাদের কাছ থেকে এক লক্ষ ৬০হাজার টাকা নেন। টাকা দেওয়ার পর তার কাছ থেকে গরু-ছাগল দাবি করলে এনামুল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেন। পরে তারা বুঝতে পারে এনামুল একজন প্রতারক। তিনি আরও কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা নিয়ে লাপাত্তা। এসময় তারা প্রতারক এনামুলের সঠিক বিচার দাবি করে জমাকৃত টাকা ফেরত চান।

অভিযুক্ত এনামুলের মোবাইলফোনে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পীরগাছা থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল এনামুল ও তার ভাইয়ের প্রতারণার সত্যতা আছে বলে জানান। ‘পীরগাছা উপজেলা পরিষদ এর অনুমোদিত, নিয়ামত পান্ডার দিঘী, পীরগাছা, রংপুর’ নামে কোন সমিতি আছে কিনা? জানতে চাইলে ইউএনও নাজমুল হক সুমন জানান, এধরণের সমিতি থাকার কোন সুযোগ নেই।

আরও খবর