নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় তরুণ সমাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ সমাবেশ

রংপুরের পীরগাছায় স্বৈরাচারের দোসর নটাবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সরকার তার শ্বশুরবাড়ীর দুর্নীতিবাজ কয়েকজন আত্মীয়স্বজন দ্বারা এলাকার তরুণ সমাজের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নটাবাড়ী হাইস্কুল মাঠে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।


আব্দুল খালেকের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সরকার তার শ্বশুরবাড়ীর কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে এসে এলাকার তরুণ সমাজ ও শিক্ষকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর যেসব বক্তব্য গত ৯ অক্টোবরের সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন এবং আমাদের নাম ভাঙ্গিয়ে তারা যে সংবাদ সম্মেলন করেছেন। সে বিষয়ে আমরা কিছুই জানিনা। 


ভূক্তভোগী নৈশ প্রহরী নুরুল ইসলামের স্ত্রী মমেনা বেগম তার বক্তব্যে বলেন, ৯ অক্টোবরের সংবাদ সম্মেলনে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আরিফ আনজুম সাবুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন। তার ছবি ব্যবহার করে যে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলেছেন। তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমার স্বামী নৈশ প্রহরী নুরুল ইসলাম। যিনি ১৯৯৯ সাল থেকে এই স্কুলে কর্মরত ছিলেন তাকে চাকরিচ্যূত করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির।


সমাজসেবক জিয়াউর রহমান লিটন বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সরকার তার দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনিয়ম ধামাচাপা দিতে আমাদের নাম ভাঙ্গিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আগামী ২৪ঘণ্টার মধ্যে তারা যদি ক্ষমা না চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক রিনা পারভীন, সমাজসেবক আনোয়ারুল ইসলাম বাবু, ইমরান আলী, শাহজাহান মিয়া, চাঁন মিয়া, শিক্ষার্থী মারুফ হাসান।


ইউএনও নাজমুল হক সুমন জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর সরকারকে একমাসের বাধ্যতামূলক ছুটিসহ তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  


আরও খবর