নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু

রংপুরের পীরগাছায় অটো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৈকত মিয়া (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী শুল্লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত মিয়া মিঠাপুকুর উপজেলার বৈরাতি (পুঁটিমারি) গ্রামের আমিনুর মিয়ার ছেলে। তার আড়াই বছরের মুনতাহা নামে একটি কন্যা রয়েছে। 

সূত্রে জানা যায়, সৈকত মিয়া চৌধুরাণী বাজার থেকে নিজবাড়ি পুঁটিমারি যাচ্ছিলেন। খাদিজা আবেদীন কলেজ সংলগ্ন শুল্লিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সৈকত মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই সৈকত মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ওসি (তদন্ত) নাহিদ হোসেন বলেন, এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

আরও খবর