নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় সাংবাদিকের উপর হামলার অভিযোগে মামলা

রংপুরের পীরগাছা উপজেলা যুগান্তর প্রতিনিধি একরামুল ইসলামের উপর হামলার অভিযোগে সন্ত্রাসী রায়হান মিয়ার নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এ মামলাটি দায়ের করেন যুগান্তর প্রতিনিধি একরামুল ইসলাম। যার মামলা নম্বর-১। রায়হান মিয়া উপজেলার বড় পানসিয়া (সরদারপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী। 

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ‘হিন্দু ঐক্যের’ একটি খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক একরামুল ইসলাম। খবর সংগ্রহ শেষে অজ্ঞাত এক ছেলের মাধ্যমে মুক্তিযোদ্ধা ক্যান্টিনের পেছনে তাকে ডেকে নিয়ে যান রায়হান। তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে রায়হান মিয়া বলে উঠে ‘আপনি খাদ্যবান্ধব কর্মসূচির নামে সংবাদ করেছেন কেন? প্রতিউত্তরে একরামুল ইসলাম জানান, আমি অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি। একথা বলার সাথে সাথে সন্ত্রাসী কায়দায় রায়হান মিয়া সাংবাদিক একরামুলকে কিলঘুষি মারতে থাকে। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।   

তাৎক্ষণিক খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন বুলেট সাংবাদিক একরামুল ইসলামকে জানান, রায়হান পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) খায়রুল আলম জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। আসামি রায়হানকে ধরার চেষ্টা চলছে।  

আরও খবর