নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় কালব এর ‘ক’ অঞ্চলের জিল্লুর রহমান ডিরেক্টর পদে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

সংবর্ধনা

রংপুরের পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জিল্লুর রহমান ‘ক’ অঞ্চল (রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলার দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব) এর ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বোর্ড সভার সদস্যরা তাকে এক সংবর্ধনা দিয়েছে। 

রোববার সন্ধ্যায় উপজেলা ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে নবনির্বাচিত ডিরেক্টর জিল্লুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তারা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন। 

উপজেলা ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে ও ডিরেক্টর আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালব এর রংপুর ও গাইবান্ধা জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান, রংপুর ক্লাস্টার পরিষদের সেক্রেটারী আলিমুল রেজা খান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক ক্রডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, পীরগাছা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, পীরগাছা ক্লাস্টার পরিষদের সেক্রেটারী হযরত আলী মন্ডল, চৌধুরাণী উন্নয়ন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান রানু, উপজেলা ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার আব্দুল ওহাব ও ডিরেক্টর খন্দকার শামসুল হক, পীরগঞ্জ উপজেলা ব্যবস্থাপক রাজু আকতার, চৌধুরাণী ক্রেডিট ইউনিয়নের পরিচালক রিপা গুহ ও  পীরগাছা উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন সহ অনেকে। 

এর আগে গত ১১নভেম্বর দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চশমা প্রতীক নিয়ে জিল্লুর রহমান ১০৪ ভোটের মধ্যে ৪৩ ভোট পেয়ে ‘ক’ অঞ্চলের ডিরেক্টর পদে নির্বাচিত হন।  


আরও খবর