নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে বটি দিয়ে কোপ, থানায় মামলা

পীরগাছায় সেলিমের বটির আঘাতে গুরুত্বর আহত স্ত্রী বিথী ও তার মা সেলিনা বেগম।

রংপুরের পীরগাছায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিথী আক্তারকে (২২) সবজি কাটা বটি দিয়ে কোপ মারেন স্বামী সেলিম মিয়া (৩১)। এতে বিথী আক্তারের ডান চোখের নিচে গালের উপরে লেগে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। বিথীর রক্তাক্ত জখম দেখে তার শাশুড়ি সেলিনা বেগম এগিয়ে আসলে তাকেও তার হাতে থাকা বটি দিয়ে মাথার উপরে বামপাশে চোট মারেন। বউ-শাশুড়ির চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঘটনাটি ঘটে গত ১৬ সেপ্টেম্বর উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের খলিল মিয়ার বাড়িতে। পরে ১৭ সেপ্টেম্বর বিথীর বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে সেলিম মিয়াকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, জিআর ২০৪।

সূত্রে জানা যায়, তিনবছর আগে পূর্ব পারুল গ্রামের খলিল মিয়ার ছেলে সেলিম মিয়ার সাথে একই উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে বিথীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা সুখের সংসার করে আসছিল। সংসার জীবনে তাদের ঘরে এক কন্যাশিশু রয়েছে। বিথী আবারও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।          

কিছুদিন আগে বিথী ও তার শাশুড়ি সেলিনা বেগম মিলে আসামি সেলিম মিয়াকে তার অজান্তে ‘বিষ খাওয়াইছে’ এমন অভিযোগ তুলে সেলিম মিয়া তার স্ত্রী বিথী আক্তারকে মারপিট ও নির্যাতন করতে থাকে। এভাবে চলার পর ঘটনারদিন গত ১৬ সেপ্টেম্বর দুপুরে বিথী তার সাংসারিক কাজ করার সময় সেলিম মিয়া তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো বটি দিয়ে তার স্ত্রী ও গর্ভধারণী মাকে চোট মেরে গুরুত্বর জখম করে।

বিথীর মামা হাফিজার রহমান জানান, বিথীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর থেকে ঢাকার একটি হাসপাতালে রেফাট করা হয়েছে। 

পীরগাছা থানা ওসি (তদন্ত) নাহিদ ইসলাম জানান, এবিষয়ে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।   

আরও খবর