নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় জাতীয় পার্টিতে যোগদান করলেন আ.লীগ নেতা

পীরগাছায় জাপার বর্ধিত সভা

রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য আবুল কালাম আজাদ খাঁন দীর্ঘদিনের আ.লীগের রাজনীতি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে রোববার বিকেল ৫টায় দেউতি স্কুল এন্ড কলেজ মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভাটি রাত ৯টা পর্যন্ত চলে। 

বর্ধিত সভায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ.লীগ নেতা আবুল কালাম আজাদ খাঁনসহ অন্যদের লাঙ্গলময় ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁনকে উদ্দেশ্যে করে বলেন, আমরা একজন সিপাহ পেলাম। আবুল কালাম আজাদ খাঁনের নেতৃত্বে পারুল ইউনিয়নে জাতীয় পার্টির দূর্গ করে তুলব। যারা আজ জাতীয় পার্টিতে যোগদান করলেন; তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের বিপদে জাতীয় পার্টিকে আপনাদের পাশে পাবেন।  

অপরদিকে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁন জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে আছি; আগে যেমন ছিলাম ভবিষ্যতও আপনাদের পাশে থাকব। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ যখন রংপুরে সফর করতেন তখন আমি তার সফরসঙ্গী হয়ে থাকতাম। তিনি আমাকে বহুবার বলেছিল জাতীয় পার্টিতে যোগ দিতে কিন্তু সময় সাপেক্ষে যোগদান করতে পারি নাই। আমি তাকে কথা দিয়েছিলাম আজ এই কথার ফলশ্রæত হয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। আজ যখন বুঝতে পেরেছি আ.লীগে আর থাকা যায় না তখন আমি আমার নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। লাঙ্গল মার্কায় যোগ দিয়েছি। মরহুম এরশাদের দলে যোগ দিয়েছি। জিএম কাদেরের দলে যোগ দিয়েছি। 

সভায় রংপুর জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আসন্ন জাতীয় নির্বাচনে উপজেলা জাতীয় পাটির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। সেই সাথে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁনকে পারুল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব ঘোষণা দেন।

ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মন্তাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল মাসুদ চৌধুরী নান্টু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও জাপা নেতা নুর আলম, সাংগঠনিক সমম্পাদক দুলাল মিয়া, পারুল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য আশরাফ আলী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ইসমাইল হোসেন সহ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। 

আরও খবর