নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রংপুরে ‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অ্যাপস উদ্বোধন

রংপুরে ‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন অতিথিরা

রংপুরে ‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় জেলার উত্তর হাসনা (নিউ মুন্সিপাড়ায়) সংগঠনের প্রধান কার্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় সংস্থার মায়ের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের অ্যাপস, হতদরিদ্র মহিলাদের আইনী সহায়তা প্রকল্প ‘অধিকার’ ‘মঙ্গলদ্বীপের আলো’ অনলাইন পত্রিকা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজার রহমান লিটনের সভাপতিত্বে ও ‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন।

‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এতে প্রধান আলোচক ছিলেন সুজন রংপুর মহানগরের সভাপতি ও অধ্যক্ষ ফকরুল আনাম বেনজু, উদ্বোধক ছিলেন নীলফাারী জেলা সমিতির আহবায়ক আমজাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, সংগঠনের জন্য প্লাটফর্ম বিভাগীয় কমিটির সভাপতি মাহাবুবার রহমান, গাইনী বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া ও রংপুর মডেল কলেজের মনোবিজ্ঞান শিক্ষক ডা. গোলাপ হোসেন।  

এছাড়াও লাবণ্য, মায়ের মায়ের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের কার্যক্রম, মঙ্গলদ্বীপ প্রি-প্রাক স্কুল ও মঙ্গলদ্বীপ হেলথ সার্ভিসের বিবিধ কার্যক্রম নিয়ে আলোচনা করেন ‘মঙ্গলদ্বীপ’ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান মিলন। আলোচনা শুরুর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ‘মঙ্গলদ্বীপের’ বিভিন্ন প্রকল্পের কর্মীরা। পরে রংপুর জেলার উত্তর হাসনা (নিউ মুন্সিপাড়ায়) সংগঠনের প্রধান কার্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।   


আরও খবর