নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর মতবিনিময়


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমূল হক।

শনিবার (২৭ ডিসেম্বর-২৫) দুপুরে উপজেলা জাগ্রত বাঘা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চারঘাট কারিগরী কলেজের অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন, গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ও সমাজের দর্পণ। দেশ স্বাধীনের পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং দাবি আপনারা নির্বাচনীকালিন সময় নিরপেক্ষ ভূমিকা রেখে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। 

আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ। উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরবে, এটাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের মতামতকে প্রাধান্য দিয়ে সর্বদলীয় মানুষের চাওয়া-পাওয়া ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। তিনি আরও সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না। তিনি আরও বলেন, আদর্শিকভাবে আপনি যে দলেরই হন পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। 

এসময় সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়ার গণমাধ্যমে কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম।#

Tag
আরও খবর