নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় বিশাল গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক


রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনায় চাষকরা বিশাল আকৃতির গাঁজার গাছ-সহ চিহ্নিত
 মাদক ব্যবসায়ী ও মাদক সেবিকে আটক করেছে পুলিশ। আটককৃত হাফিজুর রহমান (৩৯) বাঘা পৌর সভার ছাতারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
শুক্রবার (১২ ডিসেম্বর-২৫) রাতে বাঘা পৌর সভার ছাতারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক
বাঘা থানায় যোগদানের চার দিনের মাথায় এই অভিযান পরিচালনা করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, উপজেলার পদ্মার চরাঞ্চলে একাধিক বাড়িতে গোপনে চাষ করা হয় গাঁজা। এসব নেশাদ্রব্যে   আসক্ত হওয়ার কারণে যুবসমাজ বিপথগামী হয়ে অনেকেই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন  বলে মনে করেন সচেতন মহল।
ওইসব এলাকায় অভিযান পরিচানা করা র জন্য দাবি করেন তারা। বিগত সময়ে চরাঞ্চলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। 
সুত্রে জানা গেছে, আটক হাফিজুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ গোপন সংবাদ মারফত জানতে পেয়ে অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনা থেকে বিশাল আকৃতির গাঁজার গাছ জব্দ করতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক  জানান, হাফিজুরকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে একটা মামলা রজু করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Tag
আরও খবর