নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘা-চারঘাটে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের বিশাল শোডাউন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সাড়ে তিন থেকে  চার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
শনিবার (১৫ নভেম্বর-২৫) সকাল সাড় ৯ টায় বাঘা পৌরসভার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত নেতা অধ্যক্ষ নাজমুল হকের এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। মোটরসাইকেল শোডাউনটি বাঘা- চারঘাট উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। 
এসময় তার সাথে ছিলেন, জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান,
জামায়াতের রাজশাহী জেলা ইউনিটের সদস্য ও সাবেক বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুছ আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পোর জামায়াতের আমীর অধ্যাপক মনিরুল ইসলাম জিঞ্জু, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক আইয়ুব আলী, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানাসহ সহযোগী সংগঠনের প্রায় ৪ হাজার মোটরসাইকে নিয়ে অসংখ্য নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। 
এসময় বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান,
জামায়াতের রাজশাহী জেলা ইউনিটের সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা জামায়াতের  নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন প্রমুখ। নেতারা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ নাজমুল হকের রাজনৈতিক ক্যারিয়ার স্বচ্ছ ও বহুদিনের। বাঘা-চারঘাট এলাকায় তার ক্লিন ইমেজ রয়েছে। এ কারণে এলাকার ভোটাররা তাকেই চাচ্ছেন। মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা
অধ্যক্ষ নাজমুল হকের পক্ষে ভোট চেয়ে বক্তব্যে বলেন, আজকের মিছিলে ভোটারদের যে সাড়া পেয়েছি তারা যদি দাড়ি পাল্লা প্রতিকে ভোট দেন তাহলে আমাদের বিজয় সু-নিশ্চিত। আজকে জনগণের উপস্থিতিই এর প্রমাণ । তিনি বলেন, আপনারা কারো কোন অপ্রচারে কান না দিয়ে অধ্যক্ষ নাজমুল হক ভাইকে ভোট দিবেন বলে আশা করি।
জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের মাধ্যমে বাঘা-চারঘাটের এমপি নয়, একজন সেবক হতে চাই। আগামী দিনে বাঘা-চারঘাটকে নতুনভাবে গড়ে  তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

 



Tag
আরও খবর