নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিকের ত্রাণ বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক।

মঙ্গলবার (২০ আগস্ট-২৫) চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দী ৩টি গ্রামের প্রায় ৫০০পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাঘা উপজেলার বিএনপি'র সাবেক সভাপতি, জেলা- বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক নেতা। তার নির্দেশনায় বণ্যাদুর্গত মানুষের মাঝে মানিবক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, বিএনপি-ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠন স্থানীয়ভাবে ও কেন্দ্রীয়ভাবে বণ্যা দুর্গত এলাকার মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। আজকে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, ডাউল, আলু, লবন ও স্যালাইন প্যাকেট। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, বাঘা উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালিব, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, রাজশাহী জেলা চাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক সাবাজ আলী ও চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি'র একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সুত্রে জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম-পলাশী ফতেপুর,কালিদাসখাল,আতারপাড়া,চৌমাদিয়া,দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রাম- কড়ারি নওশারা,খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর এবং খানপুর নীচ পাড়াসহ আক্রান্ত এলাকার ১০ গ্রামের মোট জনসংখ্যা ৮ হাজার। এর মধ্যে পানিবন্দী ২ হাজার ৪০০পরিবার। আশরাফপুর গ্রামের ফারুক হোসেন লিটন জানান, ৫বিঘা জমির ভুট্রা খেত বণ্যায় ডুবে গেছে। কালিদাশখালি গ্রামের বাতেন মোল্লার ৫বিঘা জমির কাউন ও ৩বিঘা জমির ধান ডুবে গেছে । মজিবর শিকদারের আবাদ করা ১০ বিঘা পেঁপে বাগান পানি উঠে মারা গেছে। কালিদাশখালি গ্রামের আনোয়ার শিকদার বলেন, তার আবাদ করা  ৪বিঘা জমির ধান ও  পেঁপে বাগান বণ্যায় সব ডুৃবে গেছে।  গো খাদ্যের সংকটে অনেকে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। যাদের ঘরে পানি গিয়েছে,তারা মাচা করে থাকছেন। পদ্মার ভাঙনের ঝুঁকিতেও রয়েছে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর  চারপাশে ৩০টি পরিবার । 

চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে ৮দিনের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি উঠেছে।

 উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, তার উপজেলার  প্রায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, দুযোর্গ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। মানবিক সহায়তায় ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

Tag
আরও খবর