নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ



রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় শতাধিক পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসন।

খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম. মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম প্রমুখ।


চর আষাড়িয়াদহ ইউনিয়নের নিম্নাঞ্চল পদ্মা নদীর পানিতে প্লাবিত হয়। এতে ওই অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। চলমান ভাঙনে অনেক পরিবার ইতোমধ্যেই বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে। ভাঙনকবলিত অনেকে ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বরেন্দ্র অঞ্চলের ভেতর চলে যাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। যাদের জরুরি সহায়তা প্রয়োজন তারা যেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকেও দ্রুত পুনর্বাসন ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
Tag
আরও খবর