নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোদাগাড়ীর ওসি রুহুল আমিন আবারও রাজশাহী জেলায় শ্রেষ্ঠ



রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। জুলাই ২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নে এটি তাঁর পঞ্চম অর্জন।
আজ বুধবার মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহন করেন ওসি মুহাম্মদ রুহুল আমিন।
 গত ১৮ মে ২০২৫ দুপুরে রাজশাহী জেলা পুলিশের আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছিল। অনুষ্ঠানে জেলার সকল সার্কেল এএসপি, ওসি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায়ও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। ফলে পরপর দুই মাসসহ মোট পাঁচবার জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।


গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই ওসি রুহুল আমিন মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং সক্রিয়করণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে সাধারণ মানুষের আস্থা বেড়েছে এবং থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।

সীমান্তবর্তী হওয়ায় গোদাগাড়ীতে মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ দীর্ঘদিনের চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি রুহুল আমিন শুধু আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণেই নয়, অপরাধ দমন ও সামাজিক সচেতনতা তৈরিতেও সফল হয়েছেন।


পুরস্কার গ্রহণের পর ওসি রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এই সম্মাননা গোদাগাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। ধন্যবাদ জানাই রাজশাহী জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয় ও সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বিশেষ কৃতজ্ঞতা ‘টিম গোদাগাড়ী’-এর সকল অফিসার ও ফোর্সের প্রতি। জনগণের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। মহান আল্লাহ আমাদের ভালো কাজে সহায়তা করুন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা জানিয়েছেন, ওসি রুহুল আমিন একজন মানবিক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
Tag
আরও খবর