নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘায় ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থান দিবস উদযাপন


         
রাজশাহীর বাঘায় উৎসব মুখর আয়োজনে পৃথকভাবে ‘৩৬ জুলাই’ এর প্রথম বছর উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে  আলাদা ব্যানারে লাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা ও উপজেলা বিএনপির  বাঘা শাখার আয়োজনে এই ‘৩৬ জুলাই’ উদযাপন করা হয়। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিকাল সাড়ে ৫টায় বাঘা শাহী মসজিদ গেট থেকে একটি বিশাল গণমিছিল  বের হয়। গণমিছিল প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাঘা ফাজিল মাদ্রাসা গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোর্তুজা, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়েতর কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করীম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল জাব্বার প্রমুখ। এছাড়া এতে অংশ গ্রহণ করেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত, ছাত্র শিবিরের নেতাকর্মী। 
অপর দিকে উপজেলা বিএনপির আয়োজনে বিকালে বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ বাঘা তেল পাম্প এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপি, বাঘা পৌর, আড়ানী পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদক।
উল্লেখ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে উপজেলা জামায়াতে ইসলামী এবং উপজেলা বিএনপির পৃথকভাবে আয়োজনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলায়ন উদযাপন উৎসবমুখর ‘৩৬ জুলাই’ পালন করা হয়
Tag
আরও খবর