নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে বেসিক ট্রেড শর্টকোর্স পরিচালকদের মতবিনিময় সভা

রাজশাহীতে বেসিক ট্রেড শর্টকোর্স পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১১টার সময় শর্টকোর্স ঐক্য পরিষদ রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহী জিরোপয়েন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী  মর্জিনা পারভীন। 

হানিফ খন্দকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আবুল কালাম আজাদ, ড. মারুফ হোসেন, কামাল হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, গোলজার হোসেন বাচ্চু, অধ্যক্ষ মারুফ, আব্দুল খালেকসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্ররিচালকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে বাংলাদেশে প্রায় ৪ হাজার প্রতিষ্ঠান বেসিক ট্রেড শর্টকোর্স পরিচালনা করছেন। এ প্রশিক্ষণ গ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় সুনামের সহিত কাজ করে চলেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শর্টকোর্সের কোন বিকল্প নেই। ব্যক্তি উদ্যোগে পরিচালিত বেসিক ট্রেড আজও সফলভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।

কিন্তু সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর গভর্নিং বডি বিগত ৩১ জুলাই ২০২২ তারিখের সভায় ৬.১ থেকে ৬.৬ নম্বর রেজুলেশনের মাধ্যমে বাবাশিবো’র শর্ট কোর্স কারিকুলামের অধীন জাতীয় দক্ষতা মান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স এনএসডিএ’তে  স্থানন্তরের নিমিত্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর  চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা (বিটিইবি আইন ২০১৮ এর ৮(ছ)(ঞ) সংশোধন) গ্রহণের জন্য বলা হয়েছে। যার স্মাকর নম্বর ০৩.১৪.২৬৯২.৮৭৬.১১.০০২.২১.৭৯০; তারিখ ২৩/০৮/২০২২ খ্রি.।

বক্তারা আরো বলেন, আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)তে যেতে চাইনা। আমরা কারিগরি শিক্ষা বোর্ডেই থাকতে চাই। কারিগরি শিক্ষা বোর্ডে থেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে সরকারকে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তাই কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষামন্ত্রীসহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন রাজশাহীর শর্টকোর্স পরিচালকগণ।


Tag
আরও খবর