নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ১০টি মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও চুরি যাওয়া ছাগল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানাধীন শরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫)–কে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দস্যুতার ঘটনায় ব্যবহৃত একটি লোহার রড, একটি হাসুয়া এবং বিভিন্ন মূল্যমানের ২ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিঠু শেখের বিরুদ্ধে পাংশা থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতির মামলা, ২টি মাদক মামলা এবং অন্যান্য ৩টি মামলা। অন্যদিকে, পৃথক আরেক অভিযানে পাংশা থানাধীন কলেজ মোড় এলাকা থেকে চুরি হওয়া দুটি ছাগল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য দরুদ আলী প্রামানিককে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মোঃ ইউসুফ আলী (৪০), পিতা—মোঃ আক্কেল আলী নামের এক সন্দেহভাজন আসামিকেও আটক করা হয়। পাংশা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পাংশা উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর