নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ রাজবাড়ী–১ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় দৌলতদিয়া ৪নম্বর ফেরিঘাটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। পরবর্তীতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক ও মোটরসাইকেল একটি বহর নিয়ে গোয়ালন্দ বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এরপর রাজবাড়ী সদর উপজেলায় গিয়ে দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাহাঙ্গীর খান। গণসংযোগকালে জাহাঙ্গীর খান বলেন, “গণ অধিকার পরিষদ আমাকে ট্রাক প্রতীকে মনোনীত করায় ভিপি নূরসহ সকল নেতাকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্রবাসীদের সুখ–দুঃখ সম্পর্কে আমি গভীরভাবে জানি। তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে আমি নিজেকে নিবেদিত করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি রাজবাড়ী–১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব।” এ সময় উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর মাহমুদসহ শতাধিক নেতাকর্মী। স্থানীয় নেতা–কর্মীরা জানান, জাহাঙ্গীর খানের প্রবাস অভিজ্ঞতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও এলাকার উন্নয়নে আন্তরিকতা তাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তার আগমনকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আরও খবর