নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে নদীভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে নদীভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদীভাঙ্গন কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।


গতকাল (১২ আগস্ট) বিকাল পাঁচটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ কেজী করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বকর, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবক জামাল মুন্সি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এছাড়াও আজ (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২০০ জন মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বকর, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুণ্ড, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেনামুল হাসান মিন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন,

"প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক কর্তব্য। সরকার সবসময়ই এই ধরনের সংকটে মানুষের পাশে আছে এবং থাকবে। গোয়ালন্দের নদীভাঙ্গন কবলিত পরিবারগুলোর কষ্ট আমরা অনুভব করি, তাই দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি, এই ত্রাণসামগ্রী তাদের তাৎক্ষণিক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে।"



আরও খবর