গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৯ জুন)সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা সহকারী প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল , সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা, উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা মোঃ রুবেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয় এবং জুন ও জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়।
এ সভায় গোয়লন্দ উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ ,বেপোয়া গতির গাড়ী চালনো,মোটর সাইকেল এর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট গাড়ীর কাগজ পত্র সংঙ্গে নিয়ে গাড়ী চালনোর আহ্বান করা হয়,ওয়েস্কেলের চাদাঁবাজী।এসময় আরো বলা হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিছন্ন রাখা,খাবারের মান ঠিক করা,গোয়ালন্দে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নেওয়া।গোয়ালন্দে মাদকের উপর গুরুত্বারোপ করা হয়। গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয় তবে মাদক ও চুরি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
৪ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে