নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দুই।

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে মাসুদ সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো চাপাতিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার মৃত সাত্তার মোল্লার ছেলে নাজমুল মোল্লা ও মিজান মোল্লা। এর আগে একই মামলায় প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে বিশেষ অভিযানে এসআই মো. রুস্তম আলী ও তার সঙ্গীয় ফোর্স ২ মার্চ ভোরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকা থেকে মিজান ও নাজমুলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামলার প্রধান আসামি মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে লোটাস কলেজিয়েট স্কুলের সামনে মাসুদ সরদারের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
আহত মাসুদ সরদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, কেউ ছাড় পাবে না।
এদিকে, এলাকাবাসী বলছে, গোয়ালন্দে এ ধরনের সহিংসতা বাড়ছে এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও খবর