নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে মারাত্বক জখম।

রাজবাড়ী যুবককে কুপিয়ে মারাত্মক জখম রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মাসুদ উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাসুদের সাথে কারও দ্বন্দ্ব আছে কিনা মুঠোফোনে জানতে জানতে চাইলে মাসুদের শ্বাশুড়ি কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জানা নেই। তবে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাই বলে জীবন নেওয়ার চেষ্টা করবে? এভাবে মানুষ মানুষকে মারতে পারে না! ডাক্তার এখনো ওর রক্ত বন্ধ করতে পারেননি, অবস্থা খুব খারাপ। তিনি আরও জানান মাসুদকে একই এলাকার ছাত্তারের ছেলে নাজমুল সহ কয়েজন তাকে কুপিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এ ঘটনায় গোয়ালন্দ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হামলার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা ও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
আরও খবর