নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যুবকের মৃত্যু।

দৌলতদিয়ায় যৌনপল্লীতে ফাঁস নিয়ে যুবকের মৃত্যু। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় সাজেদা নামের এক বাড়িওয়ালীর ভাড়া দেয়া বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত ব‍্যাক্তি দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া গ্রামের সামচু মাষ্টারের ছেলে মামুন (৪০)। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাড়া নেওয়া ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয়রা আরো জানান, মৃত ব‍্যক্তির মেয়ে লোক সুমি আক্তার ঘরের আড়ার সাথে তাকে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে নিচে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহর সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও অতিরিক্ত মাদক সেবন থেকে হতাশা গ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে প্রকৃত কারন জানা যাবে।
আরও খবর