নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে বিদেশ ফেরত স্বামী এসে পেলো স্ত্রীর মরদেহ।

রাজবাড়ীতে বিদেশ ফেরত স্বামী এসে পেলো স্ত্রীর মরদেহ। দীর্ঘ ৯ বছর পর ইরাক থেকে দেশে ফিরে স্ত্রীর মরদেহ পেলেন হতভাগা স্বামী আলামিন মন্ডল। স্বামীকে বিমান বন্দরে আনতে যেতে না পারার অভিমানে পপি আক্তার (৩০) নামের ওই স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রির পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আলামিন -পপি দম্পতির ঘরে আদিব মন্ডল নামে ১৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্হানীয় সূত্রে জানা গেছে, স্বামীকে আনার জন্য বিমানবন্দরে যেতে চেয়েছিলেন পপি। কিন্তু তাকে না নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা একটি মাইক্রোবাস নিয়ে ভোরে ঢাকায় বিমানবন্দরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পপির সাথে অন্যান্যদের অন্যান্যদের মনোমালিন্য হয়। এ কারনে অভিমান করে সে নিজ ঘরে আত্মহত্যা করেন। স্হানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুবাই বিমান বন্দরে যাত্রা বিরতিকালে পপির সাথে আলামিনের ফোনে কথা হয়। আলামিন জানায়, তাদের মধ্যে ভালোমতোই কথাবার্তা হয়। তাকে বিমানবন্দরে আসতে বললেও সে যাবে না বলে ছেলে আদিবকে পাঠাবে বলে জানায়। কিন্তু বাড়ির এসে স্ত্রীর মরদেহ পেয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তার জীবনটা এলোমেলো হয়ে গেল বলে আহাজারি করতে থাকে। জানা গেছে, দীর্ঘ প্রায় ৯ বছর পর ইরাকে প্রবাস জীবন কাটানোর পর বৃহস্পতিবার বেলা সারে ১২ টার দিকে দেশে নিজ বাড়িতে ফেরেন আলামিন মন্ডল। বাড়িতে এসে স্ত্রীকে নিজের পাকা টিনশেড ঘরের কাঠের আড়ার সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পপির ঝুলন্ত মরদেহ নিচে নামায়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আত্মহত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখন বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
আরও খবর