নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাংশায় দু’পক্ষের সংঘর্ষ ॥ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার রাতে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তারা হলো একই গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল শেখ, কিয়ামুদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং আবু বক্কার সিদ্দিক। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, একটি তরবারি ও একটি ড্যাগার।


স্থানীয় ও পাংশা থানা সূত্র জানায়, সোমবার দুপুরে সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে স্থানীয় রাসেল গ্রুপ ও মিঠু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় তিনজনকে গ্রেপ্তার ও তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।


পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মারামারি ঘটনায় ভুক্তভোগী ফারুক বাদী হয়ে একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট দুটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag
আরও খবর