নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাংশায় সাবেক কাউন্সিলের উপর দুর্বৃত্তদের হামলা

রাজবাড়ীর পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা অতুর সরদারের উপর হামলা করে তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে পাংশা পৌর এলাকার মৈশালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। অতুর সরদার পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামে।


অতুর সরদারের ছেলে সাগর সরদার জানান, তার বাবা জুম্মার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। ওই সময় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত চাপাতি, হাত কুড়াল নিয়ে তার উপর হামলা চালায়। তার বাবার হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। হাতের অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, সময় এখন অনুকুলে নয়। তাই কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তার বাবার সুস্থ হওয়া জরুরি।


পাংশা থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এবিষয়ে কেউ অভিযোগ করেনি।

Tag
আরও খবর