নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। "সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লোটাস কলেজিয়েট স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার মধ‍্যকর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে দিনের প্রথম খেলায় প্রাথমিক শাখার ৫ম শ্রেণির গ‍্যালাক্সী একাদশ বনাম আর্থ একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গ‍্যালাক্সী একাদশ ১-০ গোলে আর্থ একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের নোমান মন্ডল একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দিনের অপর খেলায় বেলা ১২ টায় মাধ্যমিক শাখার ১০ম শ্রেণি বনাম ৯ম শ্রেণি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ১০ম শ্রেণি ৭-১ গোলের বিশাল ব‍্যবধানে ৯ম শ্রেণিকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ একাই ৫ গোল করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন। বাকি গোল দুটি করেন সবুজ। বিজিত দলের একমাত্র গোলটি করেন সিজান। লোটাস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলাল'র সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ(ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক আলহাজ্জ্ব গোলাপ আলী শেখ, খালেদা আক্তার শিপুসহ অন‍্যান‍্য শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
Tag
আরও খবর