নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দে সরঞ্জমাদিসহ চিহ্নিত গ্রেফতার দুই চোর।


সাম্প্রতিক সময়ের রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে চুরির ঘটনা বেড়েছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার দিবাগত মধ্যরাত তিনটার দিকে প্রয়োজনীয় সরঞ্জমাদিসহ দুই চিহিৃত চোরকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বাহাদুরপুর কালুর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। 


গ্রেপ্তারকৃতরা হলো মো. উজ্জল হাওলাদার (৩৮) ও ফেলা খাঁ (২৬)। উজ্জল হাওলাদার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে আর ফেলা খাঁ উপজেলার একই ইউনিয়নের ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে। এসময় তাদের কাছ থেকে একটি রিক্সা, একটি ১৮ ইঞ্চি লোহার তৈরী কাটার সহ অন্যান্য সরঞ্জমাদি রয়েছে।


এরমধ্যে গ্রেপ্তারকৃত উজ্জল হাওলাদারের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় ২০২০ সালের ৩ ডিসেম্বর, ২০২৩ সালের ৩০ জুলাই এবং গোয়ালন্দ ঘাট থানায় ২০২২ সালের ২৩ মার্চ পৃথক তিনটি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। 


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সোমবার দিবাগত গভীর রাত পুলিশ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। রাত পৌনে তিনটার দিকে তিনি নিজেই পুলিশের একটি দল নিয়ে উজানচর যাওয়ার পথে পৌরসভার বাহাদুরপুর কালুর মোড় এলাকায় পৌছলে একটি রিক্সা দেখে তাদের সন্দেহ হয়। এত রাতে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করা মাত্র রিক্সা থেকে নেমেই একজন দৌড়ে পালিয়ে যায়। এসময় অপর দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে রিক্সার সিটের নিচ থেকে ১৮ ইঞ্চি লম্বা লোহার নতুন একটি বড় কাটার, তালা খোলার বিভিন্ন সরঞ্জমাদি, তিনটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।


ওসি বলেন, এসব সরঞ্জমাদি দিয়ে বিভিন্ন বাসা বাড়ির তালা ও টিন কাটায় ব্যবহার করা হতো। থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পিসিপিআরে উজ্জল হাওলাদারের নামে তিনটি চুরি ও ডাকাতির মামলা পাওয়া যায়। তার সঙ্গী হিসেবে কাজ করতেন ফেলা খাঁ। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা বাড়ির তালা ও টিন কেটে চুরি করে আসছিল। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর