নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই।

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই।
রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষাধিক টাকার মালামাল  আগুনে পুড়ে ছাই।




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নলিয়া পাড়ায়  একটি গরু ও দুটি ছাগলসহ দুটি ঘর পুড়িয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল আগুনে  পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (২৭ জানুয়ারি)  রাত  সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে।

প্রতিবেশী লাবনী আক্তার জানান, রাত সাড়ে বারোটার দিকে উনাদের চিৎকারে আমরা দ্রুত এসে দেখি তাদের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি ছাগল একটি গরু সহ মালামাল সব পুড়ে ৫লক্ষ টাকার মালামল পড়ে ছাই হয়ে গেছে। কোন ফায়ার সার্ভিসের লোকজন আসেনি এলাকার লোকজনই দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে।

বাড়ির মালিক শাজাহান শেখ জানান, আমি ঘরে শুয়ে আছি রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরের মধ্যে থেকে বিকট একটি শব্দ হয়।শব্দ শুনে  আমি বাইরে বেরিয়ে দেখি আমার গোয়াল ঘরে  খা খা করে আগুন জ্বলছে। এ সময় আমি চিৎকার চেঁচামেচি করে আমার বউ বাচ্চাকে ঘর থেকে তুলে বের করিয়া দেই।এ সময়ের মধ্যে গোয়ালঘর থেকে আমার বড় ঘরে আগুন লেগে যায়। তখন আমাদের সবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে একটি গরু দুটি ছাগলসহ দুটি ঘর পুড়িয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 

গোয়ালন্দ নিবার্হী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র 
খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে পৌঁছান। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের  খোজখবর নেন এবং উপস্থিত ভাবে ১০ দিনের শুকনো খাবার ও শীত বস্ত্র এবং প্রধান মন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের নগত অর্থ প্রদান করেন।

গোয়ালন্দ  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে পৌঁছান। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং ব্যক্তিগত ভাবে  ক্ষতিগ্রস্ত পরিবারের
নগত অর্থ প্রদান করেন। 
আরও খবর