নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোয়ালন্দের পৌর মেয়র এর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

গোয়ালন্দ পৌর মেয়র এর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।
 মেয়র এর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন।

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি,২৩ শে মার্চ ২০২৩

গোয়ালন্দের মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল এর বিরুদ্ধে রাজবাড়ী জেলা সাংবাদিকদের উদ্দেশ্য করে গালিগালাজ ও কূরুচি পূর্ণ কথাবার্তা বলায় রাজবাড়ী জেলার সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছে।রাজবাড়ীতে সাংবাদিকদের অশ্লীল গালিগালাজের প্রতিবাদে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মণ্ডলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ীর গণমাধ্যমকর্মীরা।

 ২৩ আগস্ট ( বুধবার)বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধনে দেড় শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।


রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাবেক সভাপতি মূসা বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল, সাবেক সহ-সভাপতি আজু শিকদার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন মেয়র সাংবাদিকদের গালিগালাজ করতে পারেন না। জনপ্রতিনিধির কাছ থেকে এমন অসৌজন্যমূলক আচরণ আমরা সাংবাদিকরা আশা করি না। তার এমন আচরণের কারণে সাংবাদিক সমাজ আজ তীব্র আন্দোলন গড়ে তুলেছে। তাকে অবিলম্বে মেয়র এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।


মানববন্ধন শেষে গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডলকে আওয়ামী লীগ ও মেয়র পদ থেকে বহিষ্কারের জন্য জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যমকর্মীরা।

উল্লেখিত, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডলের জুতা পায়ে পুষ্পমাল্য অর্পণ ও অট্টহাসি প্রদান করে ছবি তোলার সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। ওই ঘটনার জের ধরে সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারসহ জেলায় কর্মরত সাংবাদিকদের মা-বাবা তুলে গালিগালাজ করেন নজরুল ইসলাম মণ্ডল। 
আরও খবর