নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদক ব্যবসায়ী শিমুল গ্রেপ্তার।

মাদক ব্যবসায়ী শিমুল গ্রেপ্তার।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার তিন রাস্তার মোড় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক সম্রাট শিমুলকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তাকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া’র মৃত খলিল চৌধুরীর ছেলে মো. শিমুল চৌধুরী (২৮)।

মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে থানা পুলিশের একটি দল পোড়াভিটার তিন রাস্তার মোড় থেকে তল্লাশিকালে ১শত গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রেস ব্রিফিংয়ে বলেন, মাদক কারবারি শিমুল অতি চতুর হওয়ায় তাকে আগে অনেক চেষ্টা করেও তার কাছে মাদক না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সে মুলত পোড়াভিটায় গোলাপি, সালমা, আমেনাদের মতো ছোট ছোট মাদক ব্যাবসায়িদের দ্বারা মাদক বিক্রি করে থাকেন। পূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের একটি মামলা রয়েছে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর