নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মির্জাগঞ্জে ইসি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে ইসি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই, থানা ওসি হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসি সচিব উপস্থিত সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'মির্জাগঞ্জ আমার নিজ এলাকা। এ মাটিতেই আমার জন্ম। এই এলাকার সার্বিক উন্নয়নে আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আপনাদের আপনজন হয়ে পাশে থেকে জনগণের সেবা করতে চাই।' 

তিনি আরো বলেন, সাধারণ জনগণ যেন সরকারি কোন দপ্তরে গিয়ে কোন রকম হয়রানির স্বীকার না হয়, সে ব্যাপারে সকল কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। বাল্যবিবাহ ও মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে প্রশাসনকে দৃঢ়ভাবে কাজ করার পরামর্শও দেন তিনি।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে