নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মির্জাগঞ্জে ট্রাকে তরমুজ নিয়ে ঘুরেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা

।ট্রাকের উপর তরমুজ সাজিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন বিক্রেতারা

পটুয়াখালীর মির্জাগঞ্জে তরমুজ বিক্রেতারা বিভিন্ন হাট-বাজারে মিনি ট্রাকে তরমুজ নিয়ে ঘুরেও কিরে তার দেখা পাচ্ছেন না। এমনকি হ্যান্ড মাইকে ডেকেও ক্রেতাদের তরমুজের ট্রাকের কাছে ভেড়াতে পারছেন না। তরমুজের ভড়া মৌসুমে আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা। ফলে তরমুজের ব্যবসায়ী লোকসানের মুখে পড়ার আশঙ্কাও করেন তারা। সম্প্রতি তোরা দামে কেজি হিসেবে তরমুজ বিক্রি করছিল ব্যবসায়ীরা। এতে জনসাধারণের মাঝে চরম ক্ষোভ দেখা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরমুজকে বয়কট করার ঘোষণা দিয়ে নেটিজেনরা। সেই ডাকে সাড়া দিয়ে তরমুজকে বয়কট করে জনসাধারণ। মূলত সেই থেকেই তরমুজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ক্রেতারা।   

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে, ছোট ছোট ট্রাক ও ভ্যানের উপর তরমুজ উঁচু করে সাজিয়ে রেখেছে বিক্রেতারা। সেইসাথে হাতে হ্যান্ড মাইক নিয়ে ‘টকটকে লাল, মধুর মতো মিষ্টি ও দানাওয়ালা’ এমন লোভনীয় কথা বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টাও করছেন তারা। কিন্তু তাতেও ক্রেতারা তরমুজকে কিনতে সাড়া দিচ্ছেন না। একটি ছোট সাইজের তরমুজ ৫০-৬০ টাকা, মাঝারি ৮০-১০০ টাকা ও সবচেয়ে বড় সাইজের তরমুজ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তরমুজ ব্যবসায়ী দুলাল মৃধা বলেন, ‘তরমুজ বেশিদিন রাখা যায় না এবং তরমুজ কেনার জন্য মানুষের মাঝে তেমন আগ্রহও নাই। তাই বাধ্য হয়ে সামান্য লাভে পিস হিসেবে তরমুজ বিক্রি করছি।

তরমুজ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘আগে বেশি দাম থাকায় তরমুজ ক্রয় করতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম থাকায় মাঝারি সাইজের দুটি তরমুজ কিনেছি। এর আগে সাধারণ মানুষের দাবি, বাজার মনিটরিং ব্যবস্থা জোড়ালো থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে