নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালিত হয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে।

ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা এই প্রতিপাদ্যকে সামনে রেখে

পটুয়াখালীর গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। ১১ই মার্চ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, প্রধান অতিথি এস এম শাহজাদা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন  বলেন ইলিশ হলো পৃথিবীর অন্যতম সুস্বাদু মাছ, এই ইলিশ একসময় প্রায় বিলুপ্তির পথে ছিল, এই ইলিশ কে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেন। তিনি উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সেই অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ জানান। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল তার বক্তব্যে বলেন এই সময় ইলিশ মাছ ধরা যাবেনা আমরা সবাই তা জানি। তারপরেও বিভিন্ন অজুহাতে আমরা এই নির্দেশনা অমান্য করি। দেশের এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী তার দেয়া বক্তব্যে বলেন, আমাদের সমিতির মাধ্যমে আমরা ককশিট, জাল এবং পানপট্টিতে টুরিস্ট বোট দেয়া হবে। এগুলো সব জনগণের টাকার, জনগণের টাকার এসব সঠিক ব্যবহার না হলে আপনারা আমরা সবাই জনগণের কাছে দায়বদ্ধ থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সভাপতি মোঃ নূর সাঈদ মাতব্বর, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তমাল তালুকদার প্রমুখ।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে