পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলা ও এন আই এক্ট মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মজিদবাড়িয়া ইউনিয়নের সত্তার হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (৩২) এবং সুবিদখালী এলাকার আবদুল গনি মাস্টারের ছেলে গিয়াস মাহমুদ (৪০)।
পুলিশ জানায়, শাকিল হাওলাদারকে ২০১৮ সালে বেতাগী থানায় দায়েরকৃত মাদক মামলায় এক বছর এবং গিয়াস মাহমুদকে ২০১৭ সালে ঢাকা কোর্টে দায়েরকৃত এন আই এক্ট (চেক ডিজঅনার সংক্রান্ত) মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। সেই থেকে তারা দুজন পলাতক ছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৮ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩০ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪৬ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৫ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে