নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালী-৪ আসনে তুমুল লড়াই জমিয়ে তুলেছেন দুই মামাতো-ফুপাতো ভাই

সাগরপারের সংসদীয় আসন পটুয়াখালী-৪ আসনে তুমুল লড়াই জমিয়ে তুলেছেন দুই মামাতো-ফুপাতো ভাই। তাদের একজন বর্তমান সংসদ সদস্য আবারো পেয়েছেন নৌকার মনোনয়ন। অন্যজনও একই দলের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতেও পিছপা হচ্ছেন না তারা।



কলাপাড়া আর রাঙ্গাবালী উপজেলা নিয়ে সংসদীয় আসন পাটুয়াখালী-৪। এই নির্বাচনী এলাকার সাগরকন্যা কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর আর চর মোন্তাজের মত দুর্গম এলাকায় ভোটারদের দরজায় যাচ্ছেন প্রার্থীরা। ১৯৯৬ থেকে এখন পর্যন্ত পাঁচবার আসনটি দখলে রেখেছে আওয়ামী লীগ।



এরমধ্যে ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত তিনবার জয়ী মাহবুবুর রহমান ছিলেন প্রতিমন্ত্রী। তবে ২০১৮ সালে তার বদলে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন মহিব্বুর রহমান, এবারো মনোনয়ন পেয়েছেন তিনি।
তবে এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। তিনি ও বর্তমান সংসদ সদস্য মামাতো-ফুপাতো ভাই, কিন্তু ভোটযুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।



এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই আরেক সাবেক সংসদ সদস্যের ছেলে আব্দুল্লাহ আল ইসলাম লিটন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনিও।
এরই মধ্যে এই তিন প্রার্থীর সমর্থকদের তৈরি হয়েছে উত্তেজনা, ঘটেছে অপ্রীতিকর ঘটনা। তবে ভোটারদের ধারণা শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করবেন দুই মামাতো-ফুপাতো ভাই।
এই তিনজন ছাড়াও পটুয়াখালী-৪ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি, জাসদ ও বাংলাদেশ কংগ্রেস। তবে ভোটের মাঠে তাদের তেমন কোন প্রচারই নেই।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে