নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা- ভাঙচুর, আহত ৫,

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) খেলা শেষে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৫ জন। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, মোঃ জাবেদ হোসাইন (২৫), মোঃ আতিকুর মীর(১৭), মোসাঃ ফাতেমা বেগম(২৩),  মোসাঃ শিমলা বেগম(১৮)। তাদের সকলের বাড়ি উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের

০২ নং ওয়ার্ড, সুতাবাড়ীয়া গ্রামে। 


এই ঘটনায় আহত জাবেদ হোসাইন (২৫) বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত মোঃ মোকছেদুল খা (১৯) কে এক নম্বর আসামি ও মোঃ বাইজিদ খাঁ(২০) কে দুই নম্বর আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় এজাহার দাখিল করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টেে  আতিকুরের দলের সাথে মোকছেদুলের দলের খেলা চলাকালীন হ্যান্টবলে পেনাল্টি শর্ট নিয়ে বিরোধ হয়। এসময় খেলা কমিটির মাধ্যমে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় মোকছেদুল খাঁ দেশীয় অস্ত্রসস্ত্র ও দলবল নিয়ে বাদীর ঘর বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।


এ বিষয়ে বাদী মোঃ জাবেদ হোসাইন বলেন, সন্ধ্যায় বাজার থেকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মোকছেদুল খাঁ ১০/১২ জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র। আমাদের দেখেই তারা হামলা চালায়, মারধর শুরু করে। পরে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির মৃধা বলেন, ঘটনার সময় তিনি এলকায় ছিলেন না। তবে মোকছেদুল খাঁ ও তার সঙ্গীদের উশৃংখল উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়িতে হামলা করে মারধর করেছে তারা।


অভিযোগের বিষয় জানতে, মোকছেদুলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে এজাহার দাখিল হয়েছে। ঘটনা তদন্ত করে আসামি গ্রেফতার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে