নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মির্জাগঞ্জে নানা আয়োজনের শেখ হাসিনার জন্মদিন পালিত

আনন্দ র‍্যালি

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।


এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঋষিবাড়ী রোড়স্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, আব্দুল বারেক সিকদার, অ্যাডভোকেট ইউসুফ আলী ও যুগ্ন সাধারন সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ প্রমুখ। 


পরে জন্মদিনের কেক কাটা এবং বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 


এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে