নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, এতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন, সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও সাংবাদিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) ইউএনও মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল, সরকারি কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, থানার ওসি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান ও ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিব মৃধা প্রমূখ।

শেষে ১৫ জন বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে ৪০ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরন এবং চিত্রাংক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠন পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে