নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি: ১৬ জেলে জীবিত উদ্ধার

আকষ্মিক সমুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির নাম এফভি বিসমিল্লাহ। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।


জানা যায়, এফবি বিসমিল্লাহ নামের ট্রলারটি ২৮ জুলাই শুক্রবার মাছ ধরার উদ্দ্যেশ্যে সমুদ্রে ছেড়ে যায়। দুইদিন সমুদ্রে অবস্থান করার পর ১ আগস্ট মঙ্গলবার সকালে ঝড়োহাওয়ার কবলে পড়ে ট্রলারটি একটি ডুবোচড়ে ছিটকে পড়ে। এসময় ডুবোচড়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধড়ার ট্রলার তাদের উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।


ট্রলারটির মালিক মো. খলিল মিয়া বলেন, এ ট্রলার ডুবির ফলে আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আল্লাহর রহমতে আমার মাঝি-মাল্লারা প্রানে বেঁচে ফেরায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।


আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে কোন ট্রলারই টিকতে পারছেনা। ঝড়ের কবলে পরে একটি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি-মাল্লাদের উদ্ধার করে নিরাপদ তিরে আনা হয়েছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে