নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুব ছায়া সংসদে রাঙ্গাবালীর মান্তা সাম্প্রদায়ের সমস্যা তুলে ধরলেন আইয়ুব খান

নদী মাতৃক বরিশাল অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় যুব অংশগ্রহণ’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদের রীতিনীতি মেনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় যুব ছায়া সংসদের অধিবেশন।

বুধবার(২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা গেইন এর সহায়তায়, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ বরিশাল বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশনের স্পিকার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পদে প্রতীকী দায়িত্ব পালন করেন আদনান হাবিব খান, বিরোধী দলীয় নেতার পদে শাওন হাসান, খাদ্য মন্ত্রীর পদে মোঃ হাসিবুর রহমান, বিরোধী দলীয় উপনেতার পদে রুবাইয়াত হকসহ বিভিন্ন আসনে তরুণরা স্থানীয় সংসদ সদস্যদের প্রতীকী দায়িত্ব নিয়ে পটুয়াখালী-৪ আসনে আইয়ুব খান,তার মান্তা সম্প্রদয়ে সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন। এছাড়া পটুয়াখালী-০৩এ মোঃ শাহিন খান, সংরক্ষিত নারী আসন ২৯ এ জান্নাতুল জান্নাত, ১৫ এ ফারিয়া রিয়া, ১৯ এ ফারহানা আক্তার জলি জোড়ালো বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, সমাজ সেবিকা ও নারী নেত্রী আয়েশা হুমায়রা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ আয়োজক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, যুুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বরিশাল বিভাগের ২১ টি আসন থেকে ২১ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলে জানান।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে